নির্বাচনের আগ মুহূর্তে করোনায় বেসামাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র তিন দিন। এমন সময় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা আর স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্টে ৯৪ হাজার ১২৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনের হিসেবে সর্বোচ্চ। একদিনের শনাক্তে আগের রেকর্ডটি ছিল বৃহস্পতিবার, ৯১ হাজারের বেশি। ৯৪ হাজারের বেশি নতুন শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ।
অবশ্য ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আমেরিকায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৩ লাখ ১৬ হাজার। আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে দেশটি।
আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার। ওয়ার্ল্ডওমিটারের হিসেব মতে, দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার। শনাক্তের মতো বৈশ্বিক মৃত্যুর তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে আমেরিকা।
দেশটিতে দ্বিতীয় ধাপের সংক্রমণ বেশি ছড়াচ্ছে মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন যত কাছে চলে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নির্বাচনের প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে দুর্বল পয়েন্ট হিসেবে বারবার আঘাত করছে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
এদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার। তবে প্রেসিডেন্ট নির্বাচনের শেষমুহূর্তে এভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় দুই পক্ষের কাছেই প্রচারণার প্রধান বাধা হয়ে দাড়াচ্ছে সেটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনা ভাইরাসকে হেলাফেলা করেছেন। পরে নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংক্রমণ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে তার সহকর্মীদের মধ্যেও।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











