নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে: শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে। দলমত নির্বিশেষে মা-বোনরা নিরাপত্তার সঙ্গে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারব। সালথায় একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন। যেটা আমি করব ইনশাল্লাহ।’
শামা ওবায়েদ আরো বলেন, ‘আমরা সকলে মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট-বড় নয় আমরা সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমাউন খান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



