ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:৫১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

নির্ভয়ার ধর্ষকরা মৃত্যুদণ্ড রদ চায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৯ পিএম, ৬ মে ২০১৮ রবিবার

২০১২ সালের ১৬ ডিসেম্বর, ভারতের রাজধানী দিল্লির রাজপথে চলন্ত বাসে প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করেছিল ছয় যুবক৷ সেই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল সারা ভারত৷ এরপর ধরা পড়ে দোষীরা৷ তাদের মৃত্যদণ্ড দেয় সর্বোচ্চ আদালত৷ সেই ধর্ষকরাই এবার মৃত্যুদণ্ড রদ চেয়ে আপিল করল সুপ্রিম কোর্টে৷ জানাল, মৃত্যুদণ্ড হল বিচারের নামে ঠান্ডা মাথায় খুন৷

 

২০১৭ সালে নিভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেন বিচারক৷ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীরা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দায়ের করে৷ শুক্রবার সেই পিটিশনের শুনানি হয়৷ তবে রায় সংরক্ষণ করে রাখেন প্রধান বিচারপতি৷

 

জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত দুই আসামীর শাস্তির মেয়াদ কমাতে গিয়ে তাদের আইনজীবী আদালতে সওয়াল করে বলেন, অপরাধীদের বয়স কম এবং তারা গরিব৷ এর পাল্টা বিরোধীতা করেন সরকারি আইনজীবী৷



অপরদিকে আরও এক সাজাপ্রাপ্ত আসামীর আইনজীবী এ পি সিং বলেন, দোষীদের কোনও ক্রিমিনাল রেকর্ড নেই৷ তাই আদালতের তাদের একবার সুযোগ দেওয়া উচিত৷

 

তিনি বলেন, অনেক দেশ মৃত্যুদণ্ড তুলে দিয়েছে৷ মৃত্যু অপরাধীকে শেষ করে দিতে পারে কিন্তু অপরাধকে নয়৷ যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র জানান, এ দেশে মৃত্যুদণ্ড এখনও বলবৎ৷

 

নির্ভয়া গণধর্ষণের ঘটনায় ছ’জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ মূল অভিযুক্ত বাস চালক রাম সিং তিহার জেলে আত্মহত্যা করে৷ তার কয়েকদিন পর আরও এক সাজাপ্রাপ্ত আসামীকে জুভেনাইল হোমে মৃত অবস্থায় পাওয়া যায়৷