নিল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট তৈরি করেছিল নারীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
(ছবি: সোশ্যাল মিডিয়া)
চাঁদে পা রাখা প্রথম মানুষ নিল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট তৈরি করেছিল নারীরা। চাঁদের মাটিতে তাপমাত্রার তারতম্য অকল্পনীয়। দিনের বেলায় সেখানে তাপমাত্রা থাকে প্রায় ২৮০ ডিগ্রি ফারেনহাইট। রাতে সেটাই নেমে দাঁড়ায় মাইনাস ২৮০ ফারেনহাইটে। ফলে অভিযাত্রীর পোশাকও হতে হবে উপযুক্ত।
নিল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট ছিল মোট একুশটি স্তরের। মূল উপকরণ সিন্থেটিক্স, নিওপ্রেন রাবার এবং মেটালাইজড পলিয়েস্টার ফিল্ম। শুধু তাপমাত্রার তারতম্যই নয়। এই বিশেষ পোশাক আর্মস্ট্রংকে সুরক্ষা দিয়েছিল বায়ুমণ্ডলহীন চাঁদে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও।
বিস্ময়কর হলেও সত্যি, চাঁদে পা রাখা প্রথম মানুষের স্পেসস্যুট তৈরি হয়েছিল যন্ত্রে নয়, বরং হাতে। দক্ষ ও প্রশিক্ষিত নারী সীবন-কর্মীরা তিলে তিলে সেটা তৈরি করেছিলেন। এতটাই সতর্কতার সঙ্গে, যে বত্রিশ ভাগের মধ্যে এক ভাগ ভুল হলেও তা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
১৯৬৭ সালে গ্রাউন্ড টেস্টের সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল মহাকাশচারীদের পোশাক। ফলে নাসা-র নির্দেশ ছিল, যাতে নতুন পোশাকগুলি এক হাজার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাও সহ্য করতে পারে। ফলে টেফলনের প্রলেপ সমেত গ্লাস মাইক্রোফাইবারের বিটা ক্লথ দিয়ে তৈরি হয়েছিল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট।
এই বিশেষ পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছিল ডোভারের সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাটেক্স কর্পোরেশনকে। চ্যালেঞ্জের অগ্নিপরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিল এই সংস্থা। তাদের খেয়াল রাখতে হয়েছিল, যাতে এই পোশাকে ন্যূনতম স্বাচ্ছন্দ্যটুকু দেওয়া যায় মহাকাশচারীদের। পোশাক ঠিকমতো তৈরি হচ্ছে কি না, তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দক্ষ ইঞ্জিনিয়াররা।
অনেকের কাছেই যা অজানা, তা হল, এই ল্যাটেক্স কর্পোরেশন-এর একটি শাখা নারীদের অন্তর্বাসও তৈরি করে।
চাঁদের পিঠে অভিযাত্রীদের পোশাক তৈরির সময় বিশেষ নজর ছিল পোশাকের কাঁধ, কনুই, হাঁটু এবং গোড়ালির অংশের দিকে। যাতে মহাকাশচারীদের ওই অংশ ভাঁজ করতে সমস্যা না হয়। ব্যবহার করা হয়েছিল স্টিল এয়ারক্র্যাফ্ট কেবল। ফলে নিচু হয়ে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহে সমস্যা হয়নি মহাকাশচারীদের।
বিশ্বে মহাকাশ গবেষণার ইতিহাসে আর্মস্ট্রংয়ের স্পেসস্যুটের যত ছবি তোলা হয়েছে, অন্য স্পেসস্যুটের ক্ষেত্রে তা হয়নি। অভিযানের অনেক বছর পরে, ১৯৯৪ সালে আর্মস্ট্রং একটি চিঠিতে নাসা-কে ধন্যবাদ জানান পোশাকের জন্য।
তার মতে, স্পেসস্যুটটি ফোটোজেনিক ছিল তো বটেই। তবে এটা যে ঠিক ভাবে কাজ করেছিল, সেটাই এর প্রকৃত সৌন্দর্য।
প্রায় ৩০ বছর ধরে নিল আর্মস্ট্রংয়ের ওই স্পেসস্যুট স্মিথসোনিয়ানের গ্যালারিতেই রাখা ছিল। কিন্তু স্যুট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ২০০৬-এ সেটি গ্যালারি থেকে সরিয়ে নেওয়া হয়।
চাঁদে মানুষের পা রাখার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নিল আর্মস্ট্রংয়ের পোশাক চলতি বছরের জুলাই মাসে প্রদর্শনীতে রাখা হয়। গত ১৩ বছর ধরে নামী স্পেসস্যুট ডিজাইনারদের সঙ্গে কথা বলেন মিউজিয়াম কর্তৃপক্ষ। তার পর ওই স্পেসস্যুটটিতে সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন কাজ করার পর তা ফের স্মিথসোনিয়ানের গ্যালারিতে নিয়ে আসা হয়েছিল।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






