নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান স্তন ক্যানসারের আক্রান্ত। একের পর এক কেমোথেরাপি আর অস্ত্রোপচারের ধকল সামলে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এর মাঝেই ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এবার আর ক্যানসার নয় বরং বায়ুদূষণের কবলে পড়ে শ্বাসকষ্টে ভুগছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক অবস্থার অবনতির কথা নিজেই জানিয়েছেন হিনা। মুম্বাইয়ের বর্তমান বায়ুমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তার শরীরে। হিনা জানান, বাতাসের মান ২০৯ ছাড়িয়ে যাওয়ায় তার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে।
নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে হিনা লেখেন, ‘নিঃশ্বাস নিতে পারছি না। বাইরে গিয়ে কাজ করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ কাশি হচ্ছে। বিশেষ করে সকালের দিকে কষ্টটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে।’
২০২৪ সালে হিনা খান প্রথম তার স্তন ক্যানসারের কথা ভক্তদের জানান। এরপর থেকে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন তিনি। কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা আর শারীরিক পরিবর্তনের মাঝেও হার মানেননি তিনি।
গত বছরই তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একদিকে দাম্পত্য জীবন আর অন্যদিকে ক্যানসারের চিকিৎসা- সব মিলিয়ে এক কঠিন সময় পার করছেন তিনি।
এর আগে হিনা জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার যন্ত্রণা তাকে মাঝেমধ্যে হতাশ করে তোলে। তবে পরিবারের সাপোর্ট আর ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










