নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ছয়টি অভায়াশ্রমে আজ থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এরপর রাত থেকেই নদীতে ইলিশ শিকারে নদীতে নেমেছেন জেলেরা।
জেলেদের আশা, ইলিশ ধরা পড়লে ঋণ ও দেনা করে চালানো সংসারে আবারো ফিরবে সচ্ছলতা। পুষিয়ে নিতে পারবেন অবরোধের ক্ষতি। তবে ৩০শে জুন পর্যন্ত জাটকা ধরা পড়ে এমন জালে মাছ শিকারে এখনো বহাল রয়েছে নিষেধাজ্ঞা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে সরকার।
এই সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও সরবরাহ আইনতগ দণ্ডনীয়। ‘জাটকা রক্ষা কর্মসূচি’বাস্তবায়নে এই দুইমাস পদ্মা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছেন জেলা টাস্কফোর্স। গতকাল রাতে এই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়। এরপরই ইলিশ শিকারে নামে জেলেরা।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের এক জেলে জানান, মাছ শিকার বন্ধ থাকায় দুই মাস দাদন ও ঋণের টাকা খরচ করে খেয়েছেন। মাছ শিকার শুরু হওয়ায় তারা এই টাকা পরিশোধ করতে পারবেন।
রামদাসদী গ্রামের জেলে হাসান বেপারী জানান, সরকারি নিষেধাজ্ঞা সময়ে তারা নদীতে মাছ আহরণ করেননি। সরকার যেটুকু সহযোগিতা করেছে তা দিয়ে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে নেমেছেন তারা।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী