নিয়ম থাকলে শেখ হাসিনাকে পীর মানতাম : মমতাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, মানুষ বলে নারীরা পীর হতে পারে না! নারীদের পীর হওয়ার সিস্টেম (নিয়ম) থাকলে আমি শেখ হাসিনাকে পীর মানতাম। আমার পীর ও আইডল হতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মমতাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, ‘সাধারণ মানুষ ও নারীরা তোমাকে অনেক ভালোবাসে; তোমার কিছুই লাগবে না। তিনি দলীয় নেতাকর্মীদের কাছে বলেছেন আমি (প্রধানমন্ত্রী) তোমাকে নৌকার মনোনয়ন দেব। আর তুমি শুধু সাধারণ মানুষের কাছে যাবে, দেখবে তোমার ব্যালট বাক্স ভর্তি নৌকার ভোটে’।
মমতাজ আরও বলেন, প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিয়ে গেছেন। নারীদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত দুস্থ ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছেন। অন্য দল ক্ষমতায় এলে নারীদের ভাতাসহ ভালো কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
চান্দহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইজ্জত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু প্রমুখ।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


