নিয়ম মেনে বিয়ে করলে বিনামূল্যে সোনা উপহার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাল্যবিয়ে রুখতে নতুন নিয়ম চালু করেছে ভারতের আসাম সরকার। নিয়ম অনুযায়ী, নতুন বছরে নিয়ম মেনে বিয়ে করলেই বিনামূল্যে পাওয়া যাবে ১০ গ্রাম সোনা দেয়া হবে।
সূত্রের খবর অনুযায়ী, ২০২০ সালের ১ জানুয়ারিতে ‘অরুন্ধতী স্বর্ণ যোজনা’ নামের একটি স্কিম চালু করছে। এই প্রকল্পের মাধ্যমে নববধূদের বিনামূল্যে ১০ গ্রাম সোনা উপহার দিবে আসাম সরকার। অবশ্য এক্ষেত্রে আসামবাসিকে কিছু শর্ত মানতে হবে। সেক্ষেত্রে পাত্রীকে দশম শ্রেণি পাস হতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছরের বেশি। সামাজিকভাবে বিয়ে করতে হবে। পাশাপাশি রেজিস্ট্রিও করতে হবে। সেই নথি দেখিয়ে পাত্রীর পরিবারকে ‘অরুন্ধতী স্বর্ণ যোজনা’ প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হবে।
এছাড়া পাত্রীর পারিবারিক বার্ষিক আয় পাঁচ লাখ রুপির কম হতে হবে। তবে ‘অরুন্ধতী স্বর্ণ যোজনা’র সুবিধা কেবল মেয়ের প্রথম বিয়ের ক্ষেত্রেই পাওয়া যাবে। অর্থাৎ কোনো কারণে প্রথম বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না।
তবে আসাম সরকার নববধূর জন্য বরাদ্দকৃত ১০ গ্রাম সোনা দেয়া হবে না, দেয়া হবে সমপরিমাণ রুপি। আর সেই রুপি দেয়া হবে পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। পাত্রীর পরিবারকে সরকারের দেয়া রুপি দিয়ে সোনার গয়না কিনতে হবে। তারপর সেই বিল জমা দিতে হবে সরকারের ঘরে।
এর আগে, রাজ্যের নববধূদের ১০ গ্রাম সোনা দেয়ার কথা নভেম্বরেই ঘোষণা করেছিল আসাম সরকার। ‘অরুন্ধতী স্বর্ণ যোজনা’ প্রকল্পটির নাম দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এবার এই প্রকল্পটি নতুন বছরের জানুয়ারি থেকেই চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











