নীতা অম্বানীর বোন সাধারণ জীবন কাটান!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ এএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
মমতা দালাল। ছবি: সংগৃহীত
ভারতের অম্বানী পরিবারের হাল হকিকত কার অজানা! মুকেশ, নীতা, ঈশা, আকাশ এদের প্রায় সকলের সম্বন্ধেই সমস্ত তথ্য জানা আগ্রহীদের। নীতা অম্বানীর কতগুলো গাড়ি রয়েছে, কার ডিজাইন করা পোশাক তিনি পরেন, সব খবর ঠিক সময়ে পৌঁছে যায় ভক্তদের কাছে। কিন্তু জানেন কি এত ধনী পরিবারের অত্যন্ত কাছের এক আত্মীয় নিতান্ত সাদামাটা জীবন কাটান?
তিনি নীতা অম্বানীর বোন মমতা দালাল। বোন মমতাকে অনেকটা নীতার মতোই দেখতে। দুই বোনের মুখের আদলের অনেক মিল রয়েছে। কিন্তু এটাও ঠিক যে মুখ দেখেই দু’জনের মাঝে লাইফস্টাইলের বিস্তর ফারাকটাও সহজেই বোঝা যায়। সাধারণত কোনও অনুষ্ঠান ছাড়া খুব বেশি সাজগোজও করেন না মমতা।
মুম্বইয়েই জন্ম মমতা দালালের। মমতা লাইমলাইট থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখেন। অম্বানী পরিবারের যে কোনও অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেও, ক্যামেরায় খুব একটা ধরা দেন না।
বাবা রবীন্দ্রভাই দালাল এবং মা পূর্ণিমা দালাল। তার সম্পর্কে শুধুমাত্র এটুকু তথ্যই জানা রয়েছে। তার পড়াশোনা, ব্যক্তিগত জীবন, বিয়ে করেছেন কি না, সন্তান রয়েছে কি না এগুলোর কিছুই জানা যায় না।
মমতা দালালের জীবন ধারণও একেবারেই সাধারণ। অম্বানী পরিবারের গ্ল্যামারের ঝলক তার মধ্যে একেবারেই নেই। ২০১৯ সালে মার্চে অম্বানী পুত্র আকাশ তার ছেলেবেলার বান্ধবী শ্লোকা মেহতাকে বিয়ে করেন। সেই অনুষ্ঠানেই মা পূর্ণিমা এবং বোন মমতাকে দেখা গিয়েছিল।
মমতা দালাল একজন শিক্ষিকা। ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে তিনি পড়ান। নীতা অম্বানীও বিয়ের আগে শিক্ষিকা ছিলেন। এমনকি বিয়ের কয়েক বছর পর পর্যন্তও নীতা অম্বানী শিক্ষকতা করেছেন।
বিয়ের পর ভোগ ম্যাগাজিনে একটা সাক্ষাৎকারে অম্বানী কন্যা ইশা তার মাসি মমতা দালালের কথা উল্লেখ করেন। ইশা জানিয়েছিলেন, তার বাবা-মার বিয়ের সাত বছর পর তাদের (ইশা এবং আকাশ) জন্ম হয়।
আইভিএফ পদ্ধতিতে তাদের জন্ম হয়েছিল। তখন নাকি দিদা পূর্ণিমা এবং মাসি মমতা দালাল ভীষণ ভাবে সাহায্য করেছিলেন নীতাকে। মাসিই নাকি তাদের বড় করে তোলেন। ছেলেমেয়ের দেখভালের জন্য মা নীতা অম্বানীও শিক্ষকতা ছেড়ে দেন।
মমতা দালাল শুধু মাত্র ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকতাই করেন না, তিনি স্কুল অ্যাডমিনিস্ট্রেটরও।
এ ছাড়াও তিনি সচিন তেণ্ডুলকরের মেয়ে এবং শাহরুখ খানের মেয়েকেও পড়িয়েছেন। তবে মমতার কাছে এটা আলাদা কোনও বিষয় নয়। সমস্ত পড়ুয়াই তার কাছে সমান, জানিয়েছেন তিনি।
আজকাল যখন সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন, মমতা দালাল কিন্তু একেবারে আলাদা। এখনও পর্যন্ত তার কোনও সোশ্যাল মিডিয়া পেজও নেই।
(বিদেশী পত্রিকা অবলম্বনে)
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


