নীল রঙের বিরল চিংড়ি ধরা পড়ল জেলের জালে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার
নীল রঙের বিরল চিংড়ি ধরা পড়ল জেলের জালে
অত্যন্ত বিরল নীল রঙের একটি গলদা চিংড়ি ধরা পড়েছে এক জেলের জালে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের উপকূলে একজন জেলে নীল রঙের চিংড়িটি ধরেন।
সাধারণত বেশিরভাগ গলদা চিংড়ি বাদামি অথবা লাল রঙের হয়। ইউনিভার্সিটি অব মেইনির লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা চিংড়ি অত্যন্ত বিরল। এ ধরনের চিংড়ি ২০ লাখের মধ্যে একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।
জিনগত অস্বাভাবিকতার কারণে গলদা চিংড়ির রঙ নীল হয়। আর অন্যান্য চিংড়ির তুলনায় নীল গলদার শরীরে বিশেষ ধরনের প্রোটিন বেশি উৎপাদন হয়। বিরল চিংড়ির ছবি টুইটারে শেয়ার করে সুইডিশ চিকিৎসা বিজ্ঞানী লার্স-জোহান লারসন বলেছেন, চিংড়িটি যাতে আরও বড় হয়, সেজন্য পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।
লারসনের টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে তার এই টুইটে লাইক পড়েছে সাড়ে ৫ লাখের কাছাকাছি এবং রিটুইট করা হয়েছে ৪৬ হাজারের বেশি।রিটুইটে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, হায় ঈশ্বর! আমি জীবনে এটা দেখিনি... লালের বদলে আশ্চর্যজনক নীল....।
অপর একজন রসিকতা করে লিখেছেন, ‘আপনি জানেন বন্ধুরাও এ রকম, ওহ ফ্র্যাঙ্ক এখানে আসো! সে সবসময় ধরা পড়ে এবং তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ সে নীল!’ এমন বিরল নীল রঙের চিংড়ি আগেও ধরা পড়েছিল বলে দাবি করেছেন কেউ কেউ।
একজন দাবি করেছেন, লং আইল্যান্ড সাউন্ডে ১৯৯৩ সালের গ্রীষ্মের সময় তিনি এমন নীল রঙের একটি গলদা ধরেছিলেন। ওটা দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সেই চিংড়িটি একটি অ্যাকুয়ারিয়ামে দান করেছেন, যাতে সেটি দীর্ঘসময় বাঁচতে পারে।
আরেকজনের দাবি, ‘আমরা ১৫ বছর আগে নর্থ হ্যাভেনে একটি নীল গলদা চিংড়ি ধরেছিলাম। তখন আমরা এটিকে ছেড়েও দিয়েছিলাম।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



