নুরকে মারধরের অভিযোগ মিথ্যা: ভিপি, রোকেয়া হল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের নির্বাচনে বেগম রোকেয়া হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। পাঁচটি ছাত্রী হলের মধ্যে তিনিই একমাত্র ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন।
বিজয়ের কারণ হিসেবে তন্বী বলেন, ‘আমি হলে যখন হলে আসি, তখন থেকে এখন পর্যন্ত আমি ছাত্রলীগ করি। কখনো আমার মধ্যে কোনো অহংকার কাজ করেনি। আমি সবার সঙ্গে কথা বলতাম। তাই হলের সবাই আমাকে পছন্দ করত। আপুরা বলতেন, আমার মতো মেয়েরা যদি এমন জায়গায় আসে তাহলে কিছু না কিছু করার সম্ভাবনা থাকবে।’
ডাকসু নির্বাচনের দিনে রোকেয়া হলের একটি কক্ষে ব্যালট পেপারের প্যাকেটসহ তিনটি ট্রাঙ্ক গোপনভাবে রাখা অবস্থায় ধরা পড়েছিল। তবে এ ঘটনায় ‘ছাত্রলীগের কেউ জড়িত নয়’ বলে দাবি করলেন তন্বী।
প্রশাসনকে দোষারোপ করে তিনি বলেন, ‘ব্যালট পেপারে কোনো সিলগালা বা ক্রস চিহ্ন ছিল না। ম্যাডাম (প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা) যদি সঙ্গে সঙ্গে সেগুলো দেখিয়ে দিতেন তাহলে এই সমস্যা হতো না। ব্যালট পেপারের প্যাকেটসহ তিনটি ট্রাঙ্ক গোপন রাখার বিষয়টি প্রশাসনের।’
নির্বাচনের দিন রোকেয়া হলের ভেতরে কোটা আন্দোলন থেকে উঠে আসা ভিপি প্রার্থী নুরুল হককে ‘মারধরের’ অভিযোগ উঠেছিল ছাত্রলীগের বিরুদ্ধে। তবে অভিযোগটি ‘মিথ্যা’ দাবি করে ইশরাত জাহান তন্বী বলেন, ‘তিনি (নুরুল হক) রোকেয়া হলে এসে দেখছেন ব্যালট পেপারে কোনো ত্রুস চিহ্ন ছিল না। তাই তাকে বলা হয়েছিল তিনি যেন এখানে প্রেস ব্রিফিং করে এ কথা জানিয়ে দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী ভাইও সে সময় ছিলেন। তিনিও বলেছিলেন এটা নুরুলকে দিয়ে বলালে ভালো হবে। এটা যেন না বলতে হয়
সে জন্যই সঙ্গে সঙ্গে তিনি স্লোগান দেওয়া শুরু করলেন এবং মেয়েদের উত্তেজিত করে দিলেন।’
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হকের ওই সময় ‘অজ্ঞান’ হয়ে পড়া প্রসঙ্গে তন্বী বলেন, ‘এভাবে তিনি নাটক করে সবার সিমপ্যাথি নিয়ে বের হয়ে গেলেন। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মেয়েরা পাঞ্জাবি ধরে টান দিলে যদি নুরুলের মাথা ঘুরায় তাহলে আমরা কী করব। মেয়েদের পাঞ্জাবি ধরে টানাটানিতে যদি তার মাথা ঘুরায় তাহলে সে এত বড় জায়গায় লিড দেবেন কীভাবে।’
রোকেয়া হলে ভোটে কারচুপির অভিযোগ এনে আন্দোলনে নেমেছে বিক্ষুব্ধ ছাত্রীরা। আন্দোলনরত ছাত্রীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন তিনটি ছাত্রী হল সংসদের নির্বাচনে জয়ী হওয়া ২১ জন স্বতন্ত্র প্রার্থী৷
এই আন্দোলন নিয়ে হলটির নবনির্বাচিত ভিপি তন্বী বলেন, ‘নির্বাচনে আমার বিপক্ষে যারা পরাজিত হয়েছে তারাই নীলনকশা করে এই আন্দোলনে নেমেছে। তারা প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছে। এটা প্রশাসন ও তাদের ব্যাপার।’
রোকেয়া হলে ভিপি নির্বাচিত হওয়ায় কর্মপরিকল্পনা নিয়ে তন্বী বলেন, ‘হলে আগে মায়েদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আমি চেষ্টা করব যেন হলে মায়েদের প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। এ ছাড়া নির্বাচনী ইশতেহারের দেয়া আমার ২৮টি
প্রতিশ্রুতির প্রতিটি পালন করব নিশ্চিত।’
সূত্র : দৈনিক আমাদের সময় অনলাইন
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







