ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৫:২২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নুরুন নাহার বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  অধ্যক্ষ কামরুজ্জামানের সহধর্মিণী নুরুন নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বার্তায় শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।  
উল্লেখ্য, নুরুন নাহার বেগম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনার মা। গতকাল শুক্রবার রাতে ঢাকাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।  
তার বয়স হয়েছিল ৮২ বছর। 
তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।