ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৪:৪২:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

নুসরাত হত্যার বিচার দাবিতে ৪ শিক্ষার্থীর অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ৪ শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেন তারা।

অবস্থানরতদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদযালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং একজন একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। তারা হলেন- ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজ্জাদ কাদির, আধুনিক ভাষা ইনস্টিটিউটের আহমেদুল্লাহ সিয়াম, ভাষাবিজ্ঞান বিভাগের রায়হান খান এবং সাইক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মোস্তফা কামাল।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘বোন নুসরাত হত্যার বিচার চাই’, ‘অধ্যক্ষসহ জড়িতদের ফাঁসি চাই’, ‘অন্যায়ের প্রতিবাদকারীকে হত্যা কেন?’, ‘রক্ষক যদি ভক্ষক হয়, আমাদের আস্থা কোথায়?’, ‘অন্যায়ের প্রতিবাদের ফল কি মৃত্যু?’, ‘কাল কার মৃত্যুর পালা?, আমার বোনের?’।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল যে ঘৃণ্য কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। এই সময়েও মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে, এটা তো চিন্তাও করা যায় না। এই অপরাধের শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু হতে পারে না।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় অগ্নিদগ্ধ নুসরাত।

-জেডসি