নুসরাত হত্যা: চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি।
প্রতিবেদনে চার পুলিশ কর্মকর্তা ছাড়াও জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস এম রুহুল আমিন গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় তদন্ত প্রতিবেদন জমা দেন। এটির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।
প্রতিবেদনে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার গাফিলতি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
এসপি ও ওসি ছাড়াও অন্য যে দুজন পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন উপপরিদর্শক মো. ইকবাল ও মো. ইউসুফ। এছাড়া জেলা প্রশাসনের একজন কর্মকর্তার বিষয়েও বলা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ও অপরাধীদের রক্ষার চেষ্টার অভিযোগ উঠে ফেনীর চার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। এমন অভিযোগে গত ১৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় উপ মহাপরিদর্শক রুহুল আমিনকে।
তা ছাড়া নুসরাত শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি তার ভিডিও ধারণ করেন। তাঁর বিরুদ্ধে এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা স্বীকার করে তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস এম রুহুল আমিন বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের নামই দেয়া হয়েছে। কারও নামই বাদ দেওয়া হয়নি। যার বিরুদ্ধে যতটুকু দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে তাকে সেখানে শাস্তির সুপারিশ করা হয়েছে। সম্পূর্ণ চাপমুক্ত থেকে তদন্ত করা হয়েছে।
উল্লেখ্য, নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা তাকে যৌন নিপীড়ন করেছেন এমন অভিযোগে নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় একটি মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হয়।
কিন্তু সিদ্ধান্তে অনড় থাকায় ৬ এপ্রিল পরীক্ষাকেন্দ্রে গেলে হাত–পা বেঁধে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের লোকজন। চার দিন জীবনের সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাতে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। এ ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত সব আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





