ঢাকা, সোমবার ১৬, মার্চ ২০২৬ ১৭:১০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট ‘হ্যামনেট’-এ অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি

নূরজাহান বেগমের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২২ পিএম, ২৩ মে ২০২১ রবিবার

নূরজাহান বেগমের আজ মৃত্যুবার্ষিকী

নূরজাহান বেগমের আজ মৃত্যুবার্ষিকী

 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে রোববার। ২০১৬ সালের এই দিনে ৯১ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ছয় দশক ধরে উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সাহিত্য ক্ষেত্রে নারীদের এগিয়ে আনার লক্ষ্যে তিনি ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশ করেন। পরবর্তী সময়ে ১৯৫০ সাল থেকে পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হতো।

সাংবাদিক ও সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। তার স্বামী দেশে প্রখ্যাত শিশু সাহিত্যিক রোকনুজ্জামন খান (দাদাভাই)।

সাহিত্যিক ও সাংবাদিক নূরজাহান বেগম বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘসহ বহু পদক ও সম্মাননা পেয়েছেন।