নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৩ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি কন্যা সন্তান জন্ম নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্কের ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা এশিয়ার পরিবারগুলোতে ছেলে-মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। কঙ্গনা বলেন, ‘আপনারা এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’
‘বিশেষ করে, দ্বিতীয়বার কন্যা সন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে কোনো পরিবার খুবই উচ্চশিক্ষিত। তারা দেখাতে চান, তাদের চোখে ছেলে ও মেয়ে দুইই সমান।’
তিনি বলেন, ‘কিন্তু আমি বলছি, মেয়ে হওয়ার পরে সকলের মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই ছবি দেখা যায়।’
একজন জনপ্রিয় অভিনেত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।
কেউ কেউ বলছেন, কঙ্গনার এমন বক্তব্য প্রমাণ করে যে তিনি মননে মোটেও প্রগতিশীল নন। তাদের মতে, সমাজের এমন একটি সংবেদনশীল বিষয়ে একজন তারকা ও জনপ্রতিনিধির বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার










