নেত্রকোণায় নারী সাংবাদিক হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নেত্রকোণা চোরাকারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জাবির মিয়া ওরফে জাভেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একইদিন ভোরে গাজীপুর জেলার শ্রীপুরের সালনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাভেদ সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করে করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে নেত্রকোণা-ঠাকুরাকোণা সড়কের সদর থানার বাহিরচাপড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নারী ফটো সাংবাদিক সাহারা (৩০) নিহত হন। এই ঘটনায় সাহারার মেয়ে তানজিলা আক্তার মিম (১৯) সদর থানায় অজ্ঞাতনামা নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। অনুসন্ধান শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় অন্যদের মধ্যে জাভেদকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে একটি মোটর সাইকেলের ধাক্কায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা (৩০) ও তার সহযোগী রিপোর্টার ফেরদৌসী (৪২) গুরুতর আহত হন। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার সাহারাকে মৃত ঘোষণা করেন। সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে।
বিভিন্ন সূত্র জানায়, জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে অবৈধভাবে ভারতীয় চিনি নিয়ে ট্রাক আসছে এই খবরে সাংবাদিক সাহারা ও ফেরদৌসী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে একটি ভাড়াটে মোটর সাইকেল যোগে পিছু নেন। ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের ঠাকুরাকোণায় ট্রাকটির দেখতে পান। ট্রাকে ভারতীয় চিনির বস্তা ছিল। ট্রাকচালক সাংবাদিকদের টাকা দিতে চায়। সাংবাদিকরা টাকা না নিয়ে ট্রাকটিকে দাঁড় করিয়ে রাখে ও প্রশাসনে খবর দেওয়ার কথা বলে। এই নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ট্রাকটি নেত্রকোণার দিকে চলতে শুরু করলে নারী সাংবাদিকরাও মোটর সাইকেলে করে ট্রাকটির পিছু নেয়। বাহিরচাপড়া এলাকায় পৌঁছানোর পর চিনি চোরাকারবারীদের অপর একটি মোটরসাইকেল পরিকল্পিত ভাবে এসে সাংবাদিকদের বহনকারী মোটর সাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


