ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৪ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

নেত্রকোনার পূর্বধলা থেকে বৃহস্পতিবার গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুুলিশ। এ ঘটনায় তার শাশুড়িকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর নাম সুমাইয়া খানম সুমি (২১)। তিনি ওই গ্রামের হদয় মিয়ার স্ত্রী।

নিহতের বাবা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজী সিমলা গ্রামের আবু সাঈদ জানান, দেড় বছর আগে তার মেয়েকে বিয়ে দেন তারই ভাগ্নে পূর্বধলার সাধুপাড়া গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় মিয়ার সাথে। বিয়ের কিছু দিন পর তার জামাতা হৃদয় মিয়া সুমিকে বাড়িতে রেখে কাজের জন্য ঢাকায় যায়। আর এদিকে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সুমিকে মারধর করতেন নেশাগ্রস্থ শ্বশুর আবুল কালাম ও শাশুড়ি রিপা বেগম। বুধবার রাতে মারধর করলে তার মেয়ে মারা যায়।

এ ঘটনার জের ধরে সুমির শাশুড়িকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।