নেত্রকোনায় শুরুতেই জমজমাট বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলা শুরু। আজ উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শত শত লেখক-পাঠক ভিড় জমিয়েছেন। কেউ পছন্দের বই কিনেছেন, কেউ হাতে নিয়ে পাতা উলটপালট করে দেখছেন। আবার কেউ মেলা প্রাঙ্গণে খণ্ড খণ্ড হয়ে বসে-দাঁড়িয়ে আড্ডা-গল্পে মশগুল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার প্রাঙ্গণে বসেছে বই মেলা। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান।
পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। জেলা গণগ্রন্থাগারের পরিচালনা কমিটির সদস্য চিন্ময় তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হাবিবা রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম, গণ গ্রন্থাগারের সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মারুফ হাসান খান, নেত্রকোনা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি উৎপল ভট্টাচার্য প্রমুখ।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান জানান, গ্রন্থাগার পরিচালনা কমিটি ২০২২ সাল থেকে গণগ্রন্থাগার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলা প্রচলন করেছে। এতে জেলা প্রশাসনের সহযোগিতা রয়েছে। এবার মেলায় ১৮টি বইয়ের স্টল বসেছে। এর মধ্যে ভ্যারাস্টিস স্টোর, রূপক লাইব্রেরি, হাসেমিয়া লাইব্রেরি, নূর লাইব্রেরি, শতাব্দি বইঘর, নেত্রকোনার গ্রন্থ পরিচয়ের পাশাপাশি প্রকাশনা সংস্থা কথা প্রকাশ, ইকরিমিক্রি, শিশু একাডেমি, মাতৃভূমি, বারোমাসি, প্রথমা প্রকাশন রয়েছে। প্রথম আলো বন্ধুসভার নেত্রকোনা কমিটির সদস্যরা প্রথমা প্রকাশনের বই বিক্রিতে সহযোগিতা করছেন। তারা জানান, বইমেলায় প্রথমার বইয়ে আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে।
বইমেলা আয়োজনে এবার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আয়োজক সংগঠনের কার্যকরী কমিটির সদস্য নীলম বিশ্বাস। তিনি বলেন, বইয়ের প্রতি মানুষের আকর্ষণ এখনও বিলুপ্ত হয়নি। বই যেমন জ্ঞানের প্রতীক, তেমন আনন্দের প্রতীক। জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, জ্ঞানার্জন করতে হলে বই পড়ার যে কোনো বিকল্প নেই এটা স্থানীয় পর্যায়ে এই মেলাতেও বোঝা যাচ্ছে। উদ্বোধনী দিনই বইমেলা জমে উঠেছে। দুপুর থেকেই সাহিত্য অনুরাগী লোকজন বইমেলায় আসছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ পযন্ত মেলা চলবে। এছাড়া বইমেলার মঞ্চে সন্ধ্যায় আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান তিনি।
শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, বই পড়া আমাদের জীবনের একটা ধর্ম। যিনি যত বেশি বই পড়বেন তিনি তত বেশি জ্ঞান লাভ করবেন। আর যিনি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি স্মার্ট। বই পড়া ছাড়া কেউ স্মার্ট হতে পারে না।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

