ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২১:৪১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৮ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

আরো একটি জয় পেলো বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ২-১ গোলে জিতে যায় বাংলাদেশ।



দলের হয়ে জয় সূচক গোল দুটি করেন সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী। ‘বি’ গ্রুপের আগের ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয় গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।



এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালকে এই ভুটানের মাটিতে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন অনূর্ধ্ব-১৮ দলে।



শুক্রবার ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।