ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১২:৪৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

নেপালে নারী-শিশুসহ ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার

নেপালে নারী-শিশুসহ ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু

নেপালে নারী-শিশুসহ ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু

নেপালে নারী ও শিশুসহ আট ভারতীয় পর্যটক মারা গেছে। মঙ্গলবার হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন থাকাকালে তাদের মৃত্য ঘটে। দেশটির পুলিশ এ খবর জানিয়েছে।

জানা গেছে স্বামী, স্ত্রী ও তাদের সন্তানসহ মোট আটজনকে ধামানের একটি হোটেল রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানী কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন জেলা মাকাওনপুরে ধামান অবস্থিত।

পুলিশের মুখপাত্র শৈলেষ থাপা চেত্রি বলেন, আজ সকালে তাদের অচেতন অবস্থায় পাওয়ার পর বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়। কিন্তু চিকিৎসার সময়ে তারা মারা যান।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে আসা পরিবারটি রুম উষ্ণ করতে গ্যাস হিটার ব্যবহার করছিল।

তিনি বলেন, আমরা ধারণা করছি দমবন্ধ হয়ে তারা মারা গেছে। ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।