ঢাকা, মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ ১৯:৫৯:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নেপালের কোশি প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে (ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট) এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

তবে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলার নিকটবর্তী এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি হিমালয় সীমান্তবর্তী এলাকাগুলোতেও এই কম্পন অনুভূত হয়। এর মধ্যে বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে। হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে শক্তিশালী কম্পনে বহুতল ভবন, আবাসিক বাড়ি, বৈদ্যুতিক খুঁটি এবং ওভারহেড তার কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যাঁরা সকালে হাঁটতে বা ব্যায়াম করতে বেরিয়েছিলেন, তাঁরাও আকস্মিক এই কম্পনে হতচকিত হয়ে পড়েন।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ বেশ কয়েকটি জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের জনপ্রিয়