নেপালে ভূমিধসে ১২ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নেপালের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটা এই দুর্ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।
কর্মকর্তারা বলছেন, নেপালের পশ্চিমাঞ্চলীয় ওয়েলিং পৌরসভায় ভূমিধসের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে আরও চারজন নিখোঁজ রয়েছেন।
এ দিকে ভূমিধসে নেপালের সায়াংজা জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং পালপা জেলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা পৌরসভাতেও আরেক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালের পালপা জেলায় ভূমিধসের পর পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











