ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৯:৫৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

নেপালে ভূমিধসে ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেপালের মধ্য সিন্ধুচলক জেলার বারাহাবি পৌরসভায় রোববার ভোরে তিনটি বসতিতে দুটি পৃথক ভূমিধসে কমপক্ষে ৯ জন মারা গেছে এবং ২২ জন নিখোঁজ রয়েছে, স্থানীয় এক উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এ কথা জানায়। খবর সিনহুয়া’র।

রোববার (১৩ সেপ্টেম্বর) সিন্ধুচলক, জেলা প্রশাসন অফিসের প্রধান জেলা কর্মকর্তা (ডিএও) উমেশ কুমার ঢাকল সিনহুয়াকে জানিয়েছেন, ‘নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে ভূমিধস এলাকা থেকে নয়টি লাশ উদ্ধার করা হয়।’

ওই কর্মকর্তা জানান, রাতে বৃষ্টিপাতের ফলে রোববার স্থানীয় সময় ভোর ৪ টা ৪০ মিনিটে এই ভূমিধসের ঘটনা ঘটে।

প্রধান জেলা কর্মকর্তা জানান, ১৯টি বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং অন্যান্য অনেক বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর মোট ২২২টি পরিবারকে পুনর্বাসনের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে।

-জেডসি