ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৯:৪১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

নেপাল: আবারও সকল ভিসা সার্ভিস চালু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

নেপাল: আবারও সকল ভিসা সার্ভিস চালু

নেপাল: আবারও সকল ভিসা সার্ভিস চালু

নেপালের ইমিগ্রেশন বিভাগ আজ রোববার থেকে সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। একমাস আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান।

একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ।

শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশীরাই মূলত: উপকৃত হবেন।

তিনি জানান, বিমানবন্দরে বিদেশীদের জন্যে এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশী পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে।

বিভাগটি আরো বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশীদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদেরকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত নেপালে ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে।