নোয়াখালীতে দম্পতির একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে এক দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষপানের পর তাদের হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং স্বামী চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, বুধবার বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সাথে রাজমিস্ত্রী আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্নই বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে প্রথমে বিষপান করে ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষপান করে। পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









