নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২২ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার
নোয়াখালী শহরের মাইজদীবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম জান্নাত আহমেদ ওরফে অনিসা (১৭)। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় অপর এক কলেজছাত্রীসহ আরও দুজন আহত হয়েছে। আহত ছাত্রীর নাম সুমাইয়া তাসনুর (১৭)। সে নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আহত অপরজন হলেন ইজিবাইকচালক কবির আহমেদ। আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে মাইজদীবাজার এলাকা থেকে একটি ইজিবাইক মূল শহরের দিকে আসছিল। ইজিবাইকটি মাইজদীবাজার এলাকার মর্ডান হসপিটালের সামনে যেতে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি আনোয়ার জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপভ্যান আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
জানা গেছে, ওই দুই ছাত্রী সকালে মাইজদীবাজার এলাকায় এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নিহত জান্নাতের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব মানিকরাজ গ্রামে। সুমাইয়ার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামে।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



