ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপে নবজাতকের কান্না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

উদ্ধার হওয়া নবজাতক

উদ্ধার হওয়া নবজাতক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার এক পুকুর পাড় থেকে ১৭-১৮ দিন বয়সী এক ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বর্তমানে নবজাতকটি স্থানীয় সাংবাদিক ফিরোজ উদ্দিনের হেফাজতে রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার চরকৈলাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বিটুর বাড়ির পুকুর পাড় থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বিটুর বাড়ির পুকুরে গোসল করতে এসে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় এক গৃহবধূ। একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে নবজাতকটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয় লোকজন নবজাতকটি  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. খাদিজা জানান, নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ভালো আছে সে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অজ্ঞাত কোনো ব্যক্তি গোপনে পুকুর পাড়ে নবজাতকটি রেখে গেছে। স্থানীয় সাংবাদিক ফিরোজ উদ্দিন নবজাতকের দায়িত্ব নিয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।