নৌকাকে বিজয়ী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: লিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নৌকাকে সাথে রেখে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আপনারাই চালিকাশক্তি। গ্রামের প্রত্যন্ত এলাকার মা-বোন যারা আছেন তারাই আমাদের সবচেয়ে বড় ভোটার। আর আপনারা তাদের লিডার। লিডার হিসেবে আপনাদের অবদান অনেক৷ জননেত্রী শেখ হাসিনা আমাদের মানবতার মা- আমাদের বোন- তিনি যেভাবে তার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তাই আমাদেরও পবিত্র দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা এবং নৌকাকে বিজয়ী করে জননেত্রীকে আবারো প্রধানমন্ত্রী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ তাই আপনারা আমাদের সাথে থাকবেন, নৌকার সাথে থাকবেন এটাই হবে আপনাদের কাছে আমার প্রত্যাশা ৷
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে সার্কিট হাউজ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার সেলাই মেশিন বিতরণের সময় প্রধান অতিথি কিশোরগঞ্জে-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন ৷ কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ জন নারী সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ সদর এ অনুষ্ঠানের আয়োজন করে এবং বাস্তবায়নে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ সুলতান রাজন, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এবি সিদ্দিক ৷
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক। এছাড়া ও অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


