নৌকার প্রার্থী নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার
দেশের সফল নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সেলিমা আহমাদ বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি। প্রথমবারের মতো তিনি জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। বেশ কিছু দিন ধরেই তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন। এরই মধ্যে এলাকায় জনপ্রিয়তায় একটি বিশেষ অবস্থানে রয়েছেন কুমিল্লার মেয়ে সেলিমা আহমাদ মেরি।
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য অনন্য দৃষ্টান্ত সেলিমা আহমাদ। ছোটবেলায় স্বপ্ন ছিল সাংবাদিক বা আর্টিস্ট হওয়ার। হলেন ব্যবসায়ী। সফল হয়েছেন এই পেশায়। সৃষ্টি করেছেন ইতিহাস। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন সেলিমা আহমাদ।
তিনি বর্তমানে রাষ্ট্রয়াত্ত্ব জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ব্যবসায় অনন্য অবদানের জন্য তিনি অসলো বিজনেস ফর পিস পুরস্কার লাভ করেন। বাংলাদেশে প্রথম কোনো নারী এই পুরস্কার পেলেন। এশিয়া মহাদেশে প্রথম মুসলিম নারী হিসেবেও তিনি এই পুরস্কার পান। ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।
তিনি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক।
নিটল-নিলয় গ্রুপ বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপ। এই গ্রুপের ২৬টি প্রতিষ্ঠান রয়েছে। সেলিমা আহমেদের স্বামী আবদুল মাতলুব আহমাদ। তিনি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বর্তমানে তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেলিমা আহমাদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। তার মতো করে আমি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছি।”
সেলিমা আহমাদের ছোটবেলা কাটে খুলনায়। খুলনার ফাতেমা হাইস্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি পাস করেন তিনি। এরপর ঢাকার হলিক্রস কলেজ থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। কলেজে ভর্তি হওয়ার পরপরই তার বিয়ে হয় মাতলুব আহমাদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বি.কম (সম্মান) এম.কম ডিগ্রি অর্জন করেন সেলিমা।
তাদের দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমেদ নিটল এবং আবদুল মারিব আহমেদ নিলয়। দুই ছেলের ডাক নামের গ্রুপের নাম রাখা হয়েছে নিটল-নিলয় গ্রুপ।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


