ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ০:১২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

নৌকা হারালেন যে নারী তারকারা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সংস্কৃতি অঙ্গনের অনেক তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু বেশির ভাগ তারকাই মনোনয়ন পাননি। তাদের মধ্যে রয়েছেন, সাবেক-এমপি সারাহ বেগম কবরী, দুই  বারের সংরক্ষিত আসনের এমপি তারানা হালিম, জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী  রোকেয়া প্রাচী, তারিন এবং জ্যোতিকা জ্যোতি।

 

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সারাহ বেগম কবরী।

 

এবার তিনি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। যদিও ফারুক তার নির্বাচনী এলাকা গাজীপুর-৫ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ওই আসনে মনোনয়ন দেয়া হয়েছে শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে।

 

জনপ্রিয় টিভি অভিনেত্রী তারানা হালিম ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হিসেবে নির্বাচিত হন। বর্ত মানে তিনি তথ্যপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।


এবার টাঙ্গাইল-৬ আসন থেকে তারানা মনোনয়নপত্র সংগ্রহ করলেও আওয়ামী লীগ এ আসন থেকে মনোনয়ন দিয়েছে খন্দকার আবদুল বাতেনকে।


ফেনী-৩ থেকে নৌকার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। মনোনয়ন ফরম নেওয়ার আগে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিল। তার মা পান্না কায়সার সংরক্ষিত আসনে এমপি ছিলেন। 

 

নৌকার মনোনয়নবঞ্চিত হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। ২০১৪ সালে সংরক্ষিত নারী আসনের জন্য তিনি মনোনয়ন চেয়েও পাননি। এবার সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিতে শমীর পাশাপাশি ফেনী-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনিও। 


তবে তারা কেউই মনোনয়ন পাননি। আওয়ামী লীগ সেখানে মনোনয়ন দিয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীকে।

 

মনোনয়ন দৌড়ে এবার দেখা গেছে অভিনয়শিল্পী তারিনকেও। তিনি ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এ আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন শেখ ফজলে নূর তাপস। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি।

 

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন। কিন্তু মনোনয়ন পাননি এই অভিনয় শিল্পী।  এ আসনে  আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নাজিউদ্দিন আহমেদ। মনোনয়ন না পাওয়ায় আফসোস নেই জ্যোতির। নৌকার জয়ের জন্য কাজ করবেন বলে জানান তিনি।