ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২০:৫১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

নৌপরিবহণ মন্ত্রণালয়ে নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

ড. নূরুন্নাহার চৌধুরী

ড. নূরুন্নাহার চৌধুরী

নৌপরিবহণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে রোববার (২ নভেম্বর) নূরুন্নাহার চৌধুরীকে সচিব পদে নৌপরিবহণ মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান পদের পূর্বে ড. নূরুন্নাহার চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন দপ্তর/অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।