ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৫০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

নড়াইলে শুভ্রা মুখার্জির পৈত্রিক বাড়িতে শোকের মাতম

আপডেট: ০১:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০১৫ মঙ্গলবার

1439880336স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নড়াইল : চলে গেলেন নড়াইলের মেয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিনী শুভ্রা মুখার্জি। মঙ্গলবার ভারতের আর্মি (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর শুভ্রা মুখার্জির জন্মস্থান নড়াইলের ভদ্রবিলা গ্রামের পৈত্রিক বাড়িতে শুরু হয় শোকের মাতম।
কান্নায় ভেঙ্গে পড়েন এখানে বসবাসরত তার আত্মীয় স্বজনরা। মৃতের আত্মার শান্তি কামনা করে আশ পাশের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান ও মামা বাড়ি সদর উপজেলার চাঁচড়া গ্রামের বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়।
 
শুভ্রা মুখার্জির পৈত্রিক বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িতে আছেন শুভ্রা মুখার্জির ভাই কানাই লাল ঘোষের স্ত্রী দুলালী ঘোষ, ছেলে প্রশান্ত ঘোষ ও তার স্ত্রী অর্চনা ঘোষ।
 
দুলালী ঘোষ কান্না জড়িত কণ্ঠে জানান, তার স্বামী শুভ্রা দিদির অসুস্থ্যতার কথা শুনে ৭/৮ দিন আগে ভারতে গেছেন। তিনি দিদির সাথে দেখা করতে পেরেছেন কি না জানিনা। আমরা টিভিতে খবর শুনে জানলাম দিদি আর নেই। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেন স্বর্গবাসি হন।'
 
কানাইলাল ঘোষের পুত্রবধু অর্চনা ঘোষ কান্না জড়িত কণ্ঠে বলেন, তার পিসি শাশুড়ি শুভ্রা মুখার্জি ছিলেন তাদের অভিভাবকের মতো। তিনি মারা যাওয়ায় আমরা অভিভাবক হারালাম।
 
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী নড়াইলের কৃতি সন্তান শুভ্রা মুখার্জির মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে পরবর্তিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নড়াইলে শোকসভা করা হবে।
 
শুভ্রা মুখার্জি ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন যশোর জেলার নড়াইলের চিত্রা পাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ, মা মীরা রানী ঘোষ। শৈশবকালে চাঁচড়া গ্রামে মামাবাড়ি থেকে চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্তু লেখাপড়া করেন।
 
এর পর ১৯৫৫ সালে ভারতে চলে যান তিনি। ৯ ভাই-বোনের মধ্যে শুভ্রা ছিলেন দ্বিতীয়। দেশ স্বাধীনের পর নাড়ির টানে ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা বেড়াতে এসেছিলেন নড়াইলে। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি তিনদিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রী শুভ্রা মুখার্জীকে নিয়ে প্রথমবারের মত স্বস্ত্রীক শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে গিয়েছিলেন। তখন লালগালিচা সংবর্ধনা দিয়ে নড়াইলবাসী বরণ করে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জিকে।
 
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্ত্রী শুভ্রা মুখার্জির নামে নড়াইল সদর উপজেলার চাঁচড়ায় একটি মন্দির ও একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মাণ করেন।
 
শুভ্রা ও প্রণব মুখার্জি দম্পতির দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও সুরজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অভিজিৎ মুখার্জি বর্তমানে ভারতের সংসদ সদস্য। শর্মিষ্ঠা নৃত্যশিল্পী। 

এই বিভাগের জনপ্রিয়