নয় পাটকলে শ্রমিকদের তালা, উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ হয়ে খুলনা অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। মিলগেটে তালা লাগিয়ে সামনে অবস্থান নিয়ে গতকাল সোমবার থেকে নোঙরখানা খুলেছেন শ্রমিকরা।
সোমবার দুপুরে প্লাটিনাম ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা নিজেরা চাঁদা তুলে মিল গেটের সামনে খাবার রান্না করে সব শ্রমিককে খাওয়ান। সোমবার স্ব-স্ব মিল এলাকায় শ্রমিকরা মিলগেটে মিটিং-মিছিল করেন।
আগামী ৮ মে ঢাকায় বৈঠক হওয়ার পূর্ব পর্যন্ত এ অঞ্চলের নয়টি রাষ্টায়ত্ত পাটকলে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। পাশপাশি বিকাল ৪টা থেকে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিকরা জানান।
জানা গেছে, বকেয়া মজুরি না পাওয়ায় গত রোববার দুপুর আড়াইটা থেকে প্রথমে স্টার জুট মিলস, সন্ধ্যা ৬টায় প্লাটিনাম জুট মিলস, রাত ৮টায় ক্রিসেন্ট জুট মিলের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। একইভাবে রাতে আরও পাঁচটি জুট মিলের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
বিজেএমসি আওতাধীন খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুট মিলস, দিঘলিয়া উপজেলায় স্টার, আটরা শিল্প এলাকায় আলীম ও ইস্টার্ন এবং যশোরের নওয়াপাড়ায় কার্পেটিং জুট মিলস ও যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) অবস্থিত।
এ ব্যাপারে বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী সাজ্জাদ হোসেন বলেন, ‘খুলনা অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সব কয়টির উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। মিল ভেদে এই পাটকলগুলোতে শ্রমিকদের আট থেকে ১১ সপ্তাহের এবং কর্মচারীদের তিন থেকে চার মাসের বেতন বকেয়া পড়েছে। বকেয়ার পরিমাণ প্রায় ৬৫ কোটি টাকা। কর্মবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
প্লাটিনাম জুট মিলের শ্রমিক আলমগীর জানান, ‘কাজে যোগ দেয়ার পরে শুধু শবেবরাতে এক সপ্তাহের মজুরি দিয়েছে। আগের মজুরি তো দেয়ইনি বরং চলতি সপ্তাহেরও মজুরি দেয়নি। সবকিছু সহ্য করা যায়, পেটের ক্ষুধা কিভাবে সহ্য করি।’
শ্রমিক জালাল হোসেন বলেন, ‘আজ থেকে রোজা শুরু হয়েছে। ঘরে একটা চালও নেই। রাতে কিছু খেয়ে রোজা রাখব সেই উপায়ও নেই। কাজ করি, আমাদের পাওনা টাকা দেবে না কেন?’
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘নিয়মিত মজুরি না পেয়ে অর্থাভাবে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের সন্তানদের লেখাপড়াও চলছে না। এ অবস্থায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা একে একে খুলনা অঞ্চলের সকল রাষ্টায়ত্ত জুটমিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ৮ মে ঢাকায় বৈঠক হবে। ওই বৈঠকের পূর্ব পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং আজ (মঙ্গলবার) বিকাল ৪টা থেকে রাজপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। রাস্তার পাশে বসে ইফতার করে কর্মসূচি শেষ করা হবে। ঢাকায় বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







