ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৮:০৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

পঞ্চগড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে কাউন চাষ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দানাদার ফসল কাউন। দেশের উত্তরে জনপথ পঞ্চগড়ে এ ফসল দ্রুত চাষ হারিয়ে যাচ্ছে। আগের মতো কাউন চাষ এ জেলায় আর তেমনভাবে হচ্ছে না।

কাউন চাষের আবেদন দু-দশক আগেও ছিল। দরিদ্র জনগোষ্ঠীর কাছে কাউনের ভাত প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতো। সময়ের ক্রমাগত পরিবর্তন ও প্রযুক্তির উৎকর্ষ কাউনের চাষকে পেছনে ফেলে নিয়ে এসেছে বছরে তিন-চার ফসলী উৎপাদন।

কাউনের চালের পায়েস খেতে ভাল লাগে, এছাড়া কাউন গাছ জমিতে পচে ভাল সার তৈরি হয়। জমির উর্বরা শক্তি বাড়ে। এখনও কিছু কিছু কৃষক ছোট পরিসরে এর চাষ টিকিয়ে রেখেছে। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি ধরে রাখতে কাউন চাষের প্রতি মনোযোগ বাড়ানো দরকার বলে কৃষকেরা মনে করছেন। 

কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান জানান, কৃষি বিভাগ সব রকমের রবিশস্যের চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে। 

বর্তমানে কাউনের চাল ৪০ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের সূত্র মতে জেলায় ৫ হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে।