পঞ্চগড়ে গরুর হাট জমে উঠেনি, দুশ্চিন্তায় খামারিরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
গরুর আমদানির তুলনায় ক্রেতা কম। ছবি: ইউএনবি
পঞ্চগড়ে করোনা পরিস্থিতি, গরুর ল্যাম্পি স্কিন রোগ, বন্যাসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও হাটবাজারগুলোতে কোরবানির প্রচুর গরু উঠছে। কিন্তু ক্রেতা না থাকায় হাট এখনও জমে উঠেনি। এদিকে গরুর দাম নিয়েও দুশ্চিন্তায় আছেন খামারিরা।
আগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ীরা এসে গরু কিনে নিয়ে যেত। কিন্তু এবার বাইরে থেকে ব্যবসায়ীরা এখনও আসেনি। ফলে হাটবাজারগুলোতে ক্রেতা নেই বললেই চলে। অন্যান্য বছর বাজারগুলোতে ঈদের আগের দিন পর্যন্ত ক্রেতারা গরু কিনতেন। ক্রেতা না থাকায় এবার করুন পরিস্থিতি বলছেন বিক্রেতারা।
ঈদের হাটে গরু বিক্রির আশায় বসে থাকা খামারি ও গরু ব্যবসায়ীদের দুশ্চিন্তার শেষ নেই। ভালো দাম পাওয়ার আশায় খামারিরা গরু-ছাগল পরিচর্যা করেন। ক্রেতা কম থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। কম দামে গরু বিক্রি করলে আসল পুঁজিও উঠবে না খামারিদের।
জেলা প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৭ হাজার ৯৮০ জন খামারির তালিকাভুক্ত পশুর সংখ্যা প্রায় ৪৬ হাজার। এর মধ্যে ২৯ হাজার ৭৪টি গরু, ১৬ হাজার ৩৪টি ছাগল-ভেড়া তালিকাভুক্ত। এছাড়াও জেলায় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সৌখিন পরিবারের প্রায় আরও ২০ হাজার পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে।
সরেজমিন বোদা উপজেলার নগরকুমারী হাটে গিয়ে দেখা যায়, গরুর আমদানির তুলনায় ক্রেতা কম। গতবছর যে গরুর দাম ৩০-৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল এবার সেরকম গরু ২০-২৫ হাজার টাকা বলছেন ক্রেতারা। হাটে সর্বোচ্চ দেড় লাখ টাকা মূল্যের ষাঁড় উঠেছে। তবে ক্রেতারা দাম বলেছে ৯০ হাজার। অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক দেখা যায়নি। নেই জীবাণুনাশক স্প্রের ব্যবস্থাও।
জেলার বোদা উপজেলার কুড়ালিপাড়া এলাকার খামারি হকিকুল ইসলাম ও আব্দুল করিম বলেন, ওষুধ কীটনাশকে নয় প্রাকৃতিক উপায়ে খড়-ঘাস, খৈল, ভূষি ভাতের মাড় খাইয়ে গরুগুলোকে বিক্রি উপযোগী করা হয়েছে। একদিকে করোনা পরিস্থিতি, গরুর ল্যাম্পি স্কিন ডিজিজের কারণে আমরা বেকায়দায় পড়েছি। অন্যদিকে গরুর খাবারের দাম বেশি, বন্যার কারণে গো খাদ্যের সংকট। তার ওপর হাটবাজারে গরুর ব্যবসায়ীরা না আসায় গরুর দাম কমেছে। এ কারণে আমরা গরু বিক্রি করতে পারিনি।
আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতথামার গ্রামের গরুর খামারি নুর আলম পুলক জানান, ল্যাম্পি স্কিন ডিজিজের কারণে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। কোনো গরু আক্রান্ত হলে ন্যূনতম ২০ দিন সেবা করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।
জেলার বোদা উপজেলার প্রামাণিকপাড়া এলাকার অমিয় আলম অমি জানান, বন্যার কারণে এমনিতেই গো খাদ্যের সংকট। গরু পরিচর্যায় অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। বাজারে যে দাম বলছে তাতে গরু বিক্রি করলে আসল তো দুরের কথা খরচের টাকাও উঠবে না। এ অবস্থা চলতে থাকলে আমাদের খামার বন্ধ হয়ে যাবে।
হাটে গরু কিনতে আসা খতিবুর রহমান বলেন, ‘করোনা, ল্যাম্পি স্কিন ডিজিজসহ নানা কারণে এখনও গরুর বাজার জমে উঠেনি। ক্রেতাদের সমাগমও কম। ঈদ ঘনিয়ে আসলে বাজার জমে উঠতে পারে।’
বোদা নগরকুমারী হাটের ইজারাদার আব্দুর রহমান জানান, আমদানি মোটামুটি হলেও করোনাভাইরাস ও গরুর ডিজিজের কারণে গরুর হাটে ক্রেতা কম। এছাড়া এবার এখনও বাইরের গরু ব্যবসায়ীরা আসেনি।
পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মজিদ বলেন, ‘আসন্ন কোরবানির জন্য জেলায় ৪৬ হাজার পশু চাহিদা রয়েছে। এখানে চাহিদার কোনো ঘাটতি হবে না। করোনার কারণে এবার কোরবানির পশু বিক্রির বিষয়টি মানুষের ক্রয় ক্ষমতার ওপরও অনেকাংশে নির্ভর করবে।’
সূত্র-ইউএনবি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









