পঞ্চগড়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
প্রতীকী ছবি
পঞ্চগড়ে একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারীর অসংলগ্ন কথা-বার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন স্থানীয়রা।
রোববার পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে এ ঘটনা ঘটে।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
জানা গেছে, গোয়ালপাড়া এলাকার লক্ষণ বর্মণের বাড়ির পাশের কালী মন্দিরে প্রবেশ করে ওই নারী প্রতিমা ভাঙচুর করেন এবং সড়কে এনে তা ফেলে দেন। পরে স্থানীয় লোকজন তার পিছু নিলে তিনি স্থানীয় গোয়ালপাড়া বাজারে চলে যান। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে জানালে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেনও ঘটনাস্থলে যান। পঞ্চগড় সদর থানায় পুলিশি হেফাজতে থাকা ওই নারী একেক সময় একেক রকম কথা বলছেন। তিনি নিজের নাম সুমি আক্তার বানু বললেও আর কিছুই বলছেন না।
গোয়ালপাড়া এলাকার শুভ বর্মন বলেন, মূর্তি ভেঙে পালানোর সময় আমরা ওই নারীর কাছে গিয়ে পরিচয় জানতে গেলে তিনি আমাদের মারতে আসেন। পরে গোয়ালপাড়া বাজারে অনেক লোকজন জড়ো হয়।
তিনি আরও বলেন, এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই আমরা ভেঙে ফেলা প্রতিমাগুলো পার্শ্ববর্তী পুকুরে বিষর্জন দেই। ওই নারীকে পাগল ভেবে আমরা কারো কাছে কোনো অভিযোগ করিনি।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, থানায় নিয়ে আসা ওই নারী অসংলগ্ন কথা-বার্তা বলছেন। আমরা তার সঠিক পরিচয় জানার চেষ্টা করছি। তার ভাষা শুনে মনে হচ্ছে তিনি উত্তরবঙ্গেরই কোনো এলাকার মানুষ।
//টুটুল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



