পঞ্চগড়ে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত চাষীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
পঞ্চগড় জেলায় এবার শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। সবজি চাষীরা শীতকালীন শাক সবজির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে। ভালো দাম পাবার আশায় কৃষকেরা শীতকালীন সবজি লাউ,ফুলকপি, মুলা, পাতাকপি,শিম, ধুনিয়াপাতা, বেগুন, সবুজ শাক চাষে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক আগাম সবজি চাষ করায় ইতিমধ্যে বেগুন,মুলা, ধুনিয়াপাতা,শিম স্বল্প পরিমানে বাজারজাত করতে শুরু করেছেন। ভালো দামও পাচ্ছেন।
জেলার সবুজপাড়া গ্রামের কৃষক জাকির জানান, তিনি এক বিঘা জমিতে বেগুন ও এক বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছেন। বিক্রি শুরু করেছেন গত সপ্তাহ থেকে। প্রতি মণ বেগুন পাইকারি বিক্রি করছেন ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা দরে। মুলা প্রতি মণ পাইকারী বিক্রি করছেন ১৪শ টাকা দরে। কৃষক জাকির এর মধ্যে ৬০ হাজার টাকার বেগুন ও ৪০ হাজার টাকার মুলা বিক্রি করেছেন। কৃষক জাকির আরও প্রায় ৪০ হাজার টাকার বেগুন ও ৩০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। সবজির দাম বেশি পাওযায় কৃষক খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ২ হাজার ৮শ হেক্টর জমিতে শীতকালীন শকিসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বাসসকে জানান, কৃষি বিভাগ কীটনাশক ছাড়াই আলোর ফাঁদ পেতে বেগুন,শিম ,লাউ চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। এ পদ্ধতি এখন অনেকাংশে কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে। খাদ্যের গুনগত মান রক্ষায় এবং স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে আলোর ফাঁদ পেতে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে এবার ৫শ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ জেলায় কৃষকদের মধ্যে করানো হয়েছে, মর্মে উপ-পরিচালক জানান।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




