পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
শুরু হচ্ছে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা। আজ রোববার (২১ জানুয়ারি) থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বসছে দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসর।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে উত্তরে কিছু দূর গেলেই বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (বিবিসিএফইসি)। বাণিজ্য মেলার স্থায়ী এই প্রাঙ্গণে তৃতীয়বারের মতো মিলিত হচ্ছেন দেশ–বিদেশের ক্রেতা-ব্যবসায়ীরা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলার ফটক তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) আদলে। উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শনিবার (২০ জানুয়ারি) প্রদর্শনী কেন্দ্রে গিয়ে দেখা যায় মেলার আয়োজনের বিশাল কর্মযজ্ঞ। শেষ সময়ে রং ও ঘষা–মাজার কাজ করছেন শ্রমিকেরা।
মেলা প্রাঙ্গণে দেখা মিলল বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজ।
প্রতিবছর ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের পর। অনেক স্টলের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। বিদেশি স্টলগুলোর নির্মাণকাজ সবেমাত্র শুরু হয়েছে। আবার কোনো কোনো স্টল নির্মাণের পর পণ্যের পসরা সাজানো হচ্ছে।
যৌথভাবে মেলার আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। আয়োজকরা বলছেন, গত বছর দেশি–বিদেশি মিলিয়ে মেলায় স্টল ছিল ৩৩১টি। এ বছর তা বেড়ে সব মিলিয়ে হচ্ছে ৩৫০টি। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করবেন।
এ বছর মেলায় প্রবেশমূল্যও বেড়েছে। এ বছর দর্শনার্থীদের জন্য ৫০ টাকা ও ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। গত বছর যা ছিল যথাক্রমে ৪০ ও ২০ টাকা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে আলাদা বাস ছাড়বে। মেলায় আসতে ভাড়া পড়বে ফার্মগেট থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







