ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৩:০৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

পদত্যাগ করলেন ট্রাম্পের উপদেষ্টা ক্যালিঅ্যান কনওয়ে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পারিবারিক কারণ দেখিয়ে হোয়াইট হাউজের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্যালিঅ্যান কনওয়ে। তিনি বলেন, এই মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়বেন তিনি। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এ মাসের শেষদিকে আমি হোয়াইট হাউজ থেকে সরে দাঁড়াচ্ছি। এমন এক সময় কনওয়ে সরে দাঁড়াচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি আছে।

কনওয়ে চলে যাওয়াটা ট্রাম্পের জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ ট্রাম্পের রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্তের একজন চরম সমর্থক হিসেবে পরিচিত ছিল কনওয়ে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের তৃতীয় ক্যাম্পেইন ম্যানেজার ছিলেন কনওয়ে। তিনি প্রথম নারী ম্যানেজার যিনি কোনও প্রেসিডেন্ট প্রার্থীকে জয়ে বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এমনকি করোনাভাইরাস নিয়ে হোয়াইট হাউজে ট্রাম্পের ব্রিফিং শুরুর করার পেছনেও ভূমিকা রেখেছিলেন কনওয়ে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় পৃথক এক বিবৃতিতে ক্যালিঅ্যান কনওয়ের স্বামী জর্জ কনওয়ে জানিয়েছেন, তিনি লিংকন প্রজেক্টে নিজের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন। রক্ষণশীল আইনজীবী জর্জ কনওয়ে এই লিংকন প্রজেক্টের সহ-প্রতিষ্ঠাতা। এই প্রজেক্টটি ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

-জেডসি