পদ্মার রেকর্ড ভেঙে টোল আদায়ে শীর্ষে বঙ্গবন্ধু সেতু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
পদ্মা সেতুর রেকর্ড ভেঙে টাঙ্গাইলে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপাড়ে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।
শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই ) সকাল হতে শনিবার (৯ ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোলপ্লাজাতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এতে সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোলপ্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন। এর বিপরীতে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।
এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোলপ্লাজাতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে আবারও টোলে রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা





