পদ্মা সেতুতে ১০ দিনের মাথায় বসছে নতুন স্প্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দ্রুত গতিতে এগুচ্ছে পদ্মা সেতু নির্মাণের কাজ। শুরুটা চ্যালেঞ্জিং হলেও সে বাঁধা এরইমধ্যে প্রায় পার করে ফেলেছে সরকার। এখন আগের চেয়ে দ্রুততম সময়ে এর স্প্যান বসানো হচ্ছে।
পদ্মা সেতু প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে সেতুতে আরও একটি স্প্যান বসানো হচ্ছে। এটি হবে পদ্মা সেতুর ১২তম স্প্যান। এই স্প্যান বসানো হলে পদ্মা সেতু দৃশ্যমান হবে ১৮০০ মিটার।
সেতুর সর্বশেষ একাদশ স্প্যানটি বসানো হয় গত ২৩ এপ্রিল। এর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ১ হাজার ৬৫০ মিটার। তার আগে ১০ এপ্রিল বসে দশম স্প্যান।
একাদশ স্প্যান বসানোর মাত্র ১০ দিনের ব্যবধানে এবার আরেকটি স্প্যান বসানো হচ্ছে।
তবে এবার মাওয়া কিংবা জাজিরাতে নয়, একেবারে সেতুর মাঝামাঝি অংশে ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হবে।
প্রকল্প কর্মকর্তা জানান,আগামীকাল বৃহস্পতিবার সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে পরদিন শুক্রবার সকালে স্প্যানটি বসানো হবে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



