পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর নির্মাণকাজের অংশ হিসেবে আরো একটি স্প্যান বসতে যাচ্ছে। আজ বুধবার মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিলারে সেতুর দশম স্প্যান বসানো হবে। ইতোমধ্যে স্প্যান বসানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, বুধবার (১০ এপ্রিল) মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নম্বর পিলারে স্প্যান ৩-এ (দশম স্প্যান) বসানো হচ্ছে। সেই দিন সকালে মাওয়ার কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান রওনা দেয়ার কথা রয়েছে।
জানা গেছে, দশটি স্প্যান বসানোর পাশাপাশি পদ্মা সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলের অর্ধেকাংশ বসানো হয়েছে।
পদ্মা সেতুতে মোট থাকছে ৪২টি পিয়ার বা খুঁটি। এর মধ্যে ২২টির নির্মাণ কাজ এখন পুরোপুরি শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বাকি আরো ১০টি পিয়ারের নির্মাণকাজ সম্পন্ন হয়ে যাবে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্যে ১৫০ মিটার। মাওয়া ও জাজিরা প্রান্তের স্থায়ী ও অস্থায়ী স্প্যান উভয় মিলে এই সেতুর মোট দৃশ্যমান হয়েছে ১৩৫০ মিটার।
আর আজ বুধবার নতুন স্প্যান বসানো হলে পদ্মা সেতুর মোট ১৫০০ মিটার বা দেড় কিলোমিটার দৃশ্যমান হবে।
পদ্মা সেতুর প্রকৌশলীরা জানিয়েছে, এই মাসেই (এপ্রিলে) জাজিরা প্রান্তে ১১তম স্প্যান বসতে যাচ্ছে। আর ২০ এপ্রিল নাগাদ সেতুর ৩৩ ও ৩৪ নম্বর খুঁটিতে ৬-সি’ নম্বর স্প্যান বসানোর কথা রয়েছে। সেই জন্য দুইটি খুঁটি এখন প্রস্তুত আছে। আর ৩৪ নম্বর খুঁটিতে লেফটিং ফ্রেম (স্প্যান ঝুলিয়ে রাখার যন্ত্র) বসানোর প্রস্তুতি চলছে। স্প্যানটি সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে জেটি সংলগ্ন ট্রেন লাইনে রাখা হয়।
-জেডসি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু




