পদ্মা সেতুর প্রথম ট্রেনের কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পদ্মা সেতুর পরীক্ষামূলক যাত্রায় ব্যবহৃত বিশেষ ট্রেনের কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই বগি নিয়ে ১৮ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে বেনাপোল এক্সপ্রেস।
ভারতগামীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঈদ উপহার হিসেবে এই বগি সংযুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলওয়ের (পশ্চিম) সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য আমদানিকৃত চাইনিজ কোচটি আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেনে প্রতিস্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বেনাপোল থেকে ১৮ এপ্রিল এবং চিলাহাটি থেকে ১৭ এপ্রিল ট্রেন দুটি ছাড়ার মাধ্যমে তা কার্যকর হবে।
জানা যায়, ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। উন্নত সুযোগ-সুবিধাসহ নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু হয়।
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি চালু হলেও বদলে যায় সেসব কোচ। তার বদলে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস চলতে থাকে।
বিষয়টি নিয়ে যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। আবেদনের প্রেক্ষিতে অবশেষে প্রায় দেড় বছর পর আবারও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ ফিরে পাচ্ছে বেনাপোল এক্সপ্রেস।
বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ১০টি পুরানো বগি নিয়ে চলাচল করছে। সেগুলো বদলে এখন ১২টি নতুন কোচ সংযুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিন কোচসহ নামাজের ঘর, খাবারের বগি থাকবে। ফলে ৮৮৪ আসনের এই ট্রেনে যাতায়াত অনেক আরামদায়ক হবে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








