পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৩৩২ হাজী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
সৌদিতে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন মোট ৬ হাজার ৩৩২ হাজী। এ পর্যন্ত মোট ১৮টি ফিরতি হজ ফ্লাইটে হাজীরা দেশে এসেছেন।
রোববার হজ বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২টি বিমানে রোববার রাত ২টা পর্যন্ত এসব হাজি দেশে ফিরেছেন। আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে।
চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৬ জন হাজী নিয়ে রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ৬ নারীসহ মোট ২১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় ৩ ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেন।
সবশেষ ১৬ জুলাই ঢাকার গুলশান এলাকার মোরশেদ হাসান সিদ্দিকী পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ দিকে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি হাজি ড. মোজাম্মেল হককে মদিনার কিং ফাহাদ হাসপাতালে দেখতে যান সৌদি আরবে সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় মন্ত্রী রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং মদিনা হজ অফিসের কর্মরত ডাক্তারা উপস্থিত ছিলেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











