পরবর্তী মহামারির জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনাই শেষ মহামারি নয়। পরবর্তী মহামারির জন্য বিশ্বকে আরো ভালোভাবে তৈরি হতে হবে । সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন গেব্রিয়াসুস।
তিনি এমন একটা সময় এই কথা বললেন যখন মহামারি করোনাভাইরাসে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। করোনা থেকে উত্তরণের পর আবার সংক্রমণের শিকার হচ্ছে বিভিন্ন দেশ। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। মারা যাচ্ছে হাজারে হাজারে। করোনা রুখতে কার্যকরী টিকা এখনো তৈরি করতে পারেনি বিশ্ব।
জনস্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারি পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ মহামারি নয়। তবে পরবর্তী মহামারি যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে পুরো বিশ্ব। কারণ এই মহামারি বড়ো শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।
একইসঙ্গে তিনি বলেন, এই মহামারি থেকে শিক্ষা নিয়ে প্রতিটি দেশের সরকার যেন জনস্বাস্থ্য খাতে খরচ বাড়ায় আরও। তাহলে এই লড়াই লড়তে ভবিষ্যতে অনেকটাই সুবিধা হবে।
গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। যা এখন বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে ইতোমধ্যে প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত বিশ্বে ২ কোটি ৬১ লাখের চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











