পরাজয় অস্বীকার করে ট্রাম্পের ফের টুইট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভোল পাল্টানো যেন স্বভাবে পরিণত হয়েছে আমেরিকার বিদয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। টুইটে তিনি কখন কি লিখছেন তা কারোই বোধগম্য নয়। সোমবার রাতে দেওয়া এক টুইট বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না। ভুয়া ব্যালটের কাছে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না।
এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করার চিঠি দিয়েছে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।
এ চিঠি দেওয়ার কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প জিএসএ প্রধান এমিলি মারফিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। টুইট বার্তায় পরাজয় মেনে না নেওয়ার কথা বলা হলেও ধরে নেওয়া হচ্ছিল, ট্রাম্প নমনীয় হয়েছেন। মুখ রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে পরোক্ষভাবে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার কাছাকাছি চলে এসেছেন।
সর্বশেষ মঙ্গলবার সকালে আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, মনে রাখবেন, জিএসএ দুর্দান্ত এবং এমিলি মারফি দারুণ কাজ করেছে। তবে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেটি জিএসএ ঠিক করে দেয় না।
পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়ার রাজ্যের ইলেকটোরাল ভোট সার্টিফিকেশনের পর অঙ্কের হিসাবে ট্রাম্পের কাছে নির্বাচনে জয় দাবি করার মতো অঙ্ক মেলানোর সুযোগ অবশিষ্ট নেই। পেনসিলভানিয়া নিয়ে রাজ্যের সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর সার্কিট কোর্টে গেছেন ট্রাম্প। সেখান থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী।
ভোটে অনিয়মের মাধ্যমে ভোটারদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের আবেদনে। রাজ্যের ভোট বাতিল করে রাজ্য আইনসভার সদস্যদের ইলেকটোরাল ভোট নিয়ে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। রাজনৈতিক ও আইন বিশ্লেষকেরা এ নিয়ে ট্রাম্পের সফল হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
সোমবার মধ্যরাতের দিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা টুইট বার্তার আগেই ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বাইডেন-হ্যারিস প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানানো হয়েছে। ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের বিবৃতিতে বলা হয়েছে, বিভাগটির পক্ষ থেকে দ্রুততার সঙ্গে বিধি অনুযায়ী সব কাজ শুরু করা হবে। প্রথা ও বিধি অনুযায়ী প্রেসিডেন্ট–ইলেক্ট জো বাইডেন এখন থেকে প্রতিদিনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য পাবেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের কাছ থেকে।
শেষ মুহূর্তে এসেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহ্য অনুযায়ী বিজয়ী প্রার্থী বাইডেনকে এখনো অভিনন্দন জানাননি। তিনি টুইট বার্তায় বলেছেন, জিএসএ প্রধান এমিলি মারফিকে হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তিনি এমনটি দেখতে চান না। এ কারণে দেশের স্বার্থেই তিনি বাইডেন শিবিরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











