পরিবর্তনের এখনই সময়: বর্ণবাদবিরোধী সমাবেশ থেকে ডাক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
পরিবর্তনের এখনই সময়: বর্ণবাদবিরোধী সমাবেশ থেকে ডাক
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার লোক শনিবার বর্ণবাদ বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সমাবেশ থেকে তারা বর্ণবাদ অবসানে পরিবর্তনের ডাক দিয়েছে।
নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত হাজার হাজার কৃষাঙ্গ, শেতাঙ্গ ও বাদামী লোক রাস্তায় নেমে আসে। সমাবেশের মূল কেন্দ্র ছিল ওয়াশিংটন। হোয়াইট হাউস ঘিরেও ছিল প্রতিবাদকারীদের সমাবেশ।
গত ২৫ মে মিনেপোলিসে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের নিরস্ত্র এক কৃষাঙ্গ প্রাণ হারালে তার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। গত দুসপ্তাহ ধরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ওয়াশিংটনের একজন প্রতিবাদকারী ক্রিশ্চিন মন্টগমেরি বলেন, বহু দশক ও শত শত বছর ধরে এ লড়াই চলে আসছে। এখন সময় এসেছে পরিবর্তনের।
রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ দিন হওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা মহামারি করোনার কারণে মাস্ক পরে ছিলেন। স্বেচ্ছাসেবীরা পানি, হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য জিনিস বিক্ষোভকারীদের সরবরাহ করে। বিক্ষোভকারীদের মাথার ওপর হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। কোন কোন বিক্ষোভকারীকে নাচতেও দেখা গেছে।
সেনা সদস্য ও পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগের তুলনায় তাদের উপস্থিতি ছিল কম। তাদের কেউ কেউ বিক্ষোভকারীদের স্মিত হাসি উপহার দেন এবং তাদের উদ্দেশ্যে হাত নাড়েন।
বিক্ষোভে অংশ নেয়া ড্যানিস লরেন্ট মান্টে বলেন, মার্টিন লুথার কিং এখানে দাঁড়িয়েছিলেন। অনেক অনেক বছর পর নতুন আশার বার্তা নিয়ে আমরা এখানে ফিরে এসেছি।
এদিকে কেবল শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ফ্লয়েডের হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে একজন বক্তা বলেন, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ নির্মূলের এখনই সময়।
হাজার হাজার লোক বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও তিউনিসে। তাদের শ্লোগান ছিল, আমরা ন্যায়বিচার চাই, আমরা নিঃশ্বাস নিতে চাই।
এদিকে ফ্লয়েডের হত্যাকান্ড নিয়ে ফুঁসে ওঠা বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন এবং সেনা অভিযানেরও হুমকি দেন।
এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে ওয়াশিংটনে শান্তিপূর্ণ সমাবেশকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লেলিয়ে দেয়ার কারণে যুক্তরাষ্ট্রের বেসামরিক মানবাধিকার গ্রুপগুলো ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











