পরিবহন শ্রমিকদের অবরোধ, বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছেন ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করেন পরিবহন শ্রমিকরা। অবরোধে সড়কে আটকে আছেন অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী আয়েশা আক্তার মাহিন। তিনি ভোরে বাবার সঙ্গে গাজীপুরের টঙ্গী থেকে রওনা হয়েছেন। অবরোধের ব্যাপারে আগে থেকে কোনো কিছুই জানতেন না। তিনি ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু অবরোধের কারণে এখন মাওনা চৌরাস্তার আটকে আছেন। ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হওয়ার কথা। তিনি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন।
ত্রিশালের ওই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে চার বন্ধুকে নিয়ে রওনা দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী আসিফ। তারাও আটকে আছেন অবরোধে। তাদের মাথায়ও একই চিন্তা কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঠিক সময়ে পৌছাতে পারবেন তো?।
এব্যাপারে মাওনা হাইওয়ে থানা পুলিশের এসআই আইয়ুব আলী জানান, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। শ্রমিকরা একটি বাস ছেড়েও দিয়েছেন। বাকি শিক্ষার্থীদের কথা বিবেচনায় শিক্ষার্থীবাহী আরেকটি বাস ছেড়ে দেয়ার চেষ্টা চলছে।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








