পরীক্ষায় নকল ঠেকাতে অভিনব পদ্ধতি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
পরীক্ষায় নকল আটকাতে স্কুল কর্তৃপক্ষ কত কিছুই করেন। এমনভাবে পরীক্ষার্থীদের বসানো হয় যাতে একে অপরের সঙ্গে কথা বলতে বা খাতা দেখাতে না পারে তারা। বা পরীক্ষার হলে বেশি করে শিক্ষক রাখা হয়।
আরও উন্নত চিন্তাভাবনা থেকে এমন ভাবে পরীক্ষার হলে আলোর ব্যবস্থা করা হয়, যাতে একজন পরীক্ষার্থী নিজের ছাড়া অন্য কারও খাতা দেখতে পাবে না। কিন্তু মেক্সিকোর একটি স্কুলে শিক্ষকরা যে পদ্ধতি অবলম্বন করলেন তা আগে কখনও শোনা যায়নি। ওই স্কুলের শিক্ষকদের এহেন ব্যবস্থায় ক্ষুব্ধ অভিভাবকরাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ক্লাস রুমে কয়েকজন শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছে। আর তাদের মাথায় পরানো কাগজের বাক্স। সেই বাক্সের সামনে দুটো ফুটো করা রয়েছে দেখার জন্য।
আসলে পরীক্ষায় নকল আটকাতে এ অভিনব পন্থা নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
এ ছবি সেন্ট্রাল মেক্সিকোর একটি রাজ্যের। পরীক্ষা হলের এ ছবি, এক শিক্ষার্থীর অভিভাবক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তারপরই শুরু হয়েছে বিতর্ক। এভাবে নকল আটকাতে শিক্ষার্থীদের মাথায় বাক্স পরিয়ে পরীক্ষায় বসানো অমানবিক বলে দাবি করেছেন তারা। সেই সঙ্গে দাবি তুলেছেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার পদ থেকে সরানো হোক।
বিতর্ক শুরু হওয়ার পর মুখ খুলেছেন স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, এটি একটি প্রগতিশীল চিন্তাভাবনা। এ পদ্ধতিতে ছাত্রদের সাইকোমোটর ডেভেলপমেন্ট হবে। এবং এ পদ্ধতি অবলম্বনের আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই করা হয়েছে।
-জেডসি
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







